Sunday, April 5, 2020

করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

   
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ৩ এপ্রিল ২০২০
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আগামী ৫ এপ্রিল সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। এছাড়া দেশে চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনা’ দেশের জনগণের জন্য ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। এদিকে প্রতি উপজেলা থেকে অন্তত দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।